ইতালির বোলজানো থেকে,জাহাঙ্গীর আলম শিকদারঃ ইতালির বোলজানোতে কলপিং হাঊজে বাংলাদেশ এসোসিয়েশন বোলজানোর পক্ষ থেকে সভাপতি জয়নাল আবদীনের সভাপতিত্বে এবং বিশেষ অতিথি পাওলা ও অ্যান্ডির উপস্থিতিতে গত ১৬-১২ -২০১৪ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় দিবস ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের প্রথম পর্বে “সারাহ ত্রেভিজিওলের” “Sarah Trevisiol” উপস্থাপনায়, সভাপতি জয়নাল আবদীনের বক্তৃতার পর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজনের উপস্থিতিতে, মির্জা লতিফূল হক ১৬ই ডিসেম্বর ও বাংলা ভাষার ইতিহাস তুলে ধরেন উপস্থিত সবার মাঝে।
এর পরপরি দ্বিতীয় পর্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেষণ ও বোলজানো বাংলা স্কুলের শিশুদের নাচ গানে দর্শক ও শ্রোতাদের মাতিয়ে তোলে বাংলাদেশী শিশুরা। অনুষ্ঠানে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের লোকজন শাড়ী ও লুঙ্গী পড়ে গানের তালে তালে নৃত্য পরিবেষণ করে। আর সেই নাচ পরিবেষণে শিক্ষা দেয় বাংলাদেশী শিশু শিল্পী সাদিয়া।বাংলাদেশ এসোসিয়েশনের আয়োজনে ও “Sarah Trevisiol” “সারাহ ত্রেভিসিওলের” উপস্থাপনায়, অনুষ্ঠানে সবাই ছিল মুগ্ধ।আর এভাবেই প্রবাসের মাটিতেও আমাদের নিজেদের সংস্কৃতি ধরে রাখার মাধ্যমে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে সাথে ইতালিয়ান দের কাছেও বাংলাদেশ কে তুলে ধরার এ ছিল এক অসাধারন পন্থা।
সম্পূর্ণ ভিন্ন অঙ্গীকে ইতালিয়ান সহ শাড়ী ও লুঙ্গী পড়ে বোলজানোতে বিজয় দিবস উদযাপন।
ইতালিতে একটা ঘটনা খুব আলোড়িত করেছে এবং সবার আলোচনার বিষয় হয়ে দারিয়েছে
ইতালির রোম এবং বারি শহরের পর এবার পাদোভা শহরে স্থায়ী শহীদ মিনার স্থাপন
ইতালির বোলজানোতে শিশু কিশোর দের নিয়ে পরিচালিত বাংলা স্কুল শিক্ষাঙ্গন নিয়ে একটি প্রতিবেদন।
ইতালির বোলজানো প্রভিন্স থেকে বাংলাদেশ সমিতির বনভোজন আয়োজন।
ইতালীতে বসবাসকারী প্রায় সব প্রজাতির প্রবাসী মিলে নাচের প্রতিযোগীতা
ইতালিতে ৯০০ অভিবাসীর সলিলসমাধি হলেও এই সেই সৌভাগ্যবান বাংলাদেশী