সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃবাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এম.পির সুইজারল্যান্ডের জেনেভাতে আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ জেনেভা শাখার উদ্দোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় । স্থানীয় রেষ্টুরেন্ট বোম্বেতে অনুষ্ঠিতব্য মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমজাদ চৌধুরী ।বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের মাননীয় রাষ্ট্রদুত জনাব মোঃ আব্দুল হান্নান । প্রধান অতিথীর বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন । বাংলাদেশ সরকারের ভাবমূর্তি রক্ষায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সচেষ্ট হবার আহ্বান জানান । বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আওয়ামী লীগ নেতা রহমান খলিলুরের সন্চালনায় উক্ত মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক জুয়েল, অরুন বরুয়া, নজরুল জমাদ্দার, আশরাফুল আলম লিটন প্রমুখ । আরও উপস্থিত ছিলেন মাসুম খান, নিজাম উদ্দীন, আমির হোসেন, মোশাররফ হোসেন, মিয়া বাবুল, হারুন-অর-রশিদ, বিপুল তালুকদার সহ আরও অনেকে ।
সুইজারল্যান্ডের জেনেভায় মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর মত বিনিময়
ফরমালিন আতংকে প্রবাসীরা লন্ডন থেকে দেশে পাঠাচ্ছেন ফলমূল!!
সুইজারল্যান্ডের জুরিখ নগরীতে এবার যৌনকর্মীদের জন্য অভিনব ব্যবস্থা
গ্রীসে অনেক কষ্টে আছে প্রবাসী বাংলাদেশীরা ইতালির রোমের মতো এখানেও বর্ণবাদীদের হামলা
ছয় সন্তানের জনক বেকার ব্রিটিশ দম্পতির চার রুমের বাড়ির দাবি
সুইজারল্যান্ডে নব্য রাষ্ট্রদুত এম শামীম আহসানকে সংবর্ধনা
সাবধান!!সাবধান!! প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে অভিনব প্রতারণা