সৌদি আরবের তায়েফ অঞ্চল থেকে জুয়া খেলার সময় ১১ জন বাংলাদেশি শ্রমিককে হাতেহাতে আটক করেছে সৌদি পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ২১ হাজার ৩৮৮ রিয়াল জব্দ করা হয়।দেশটির মক্কা এলাকার পুলিশের মুখপাত্র ড. আথে আল-কুরাইশি বলেছেন, পুলিশ ঘটনা টের পেয়ে ঐ এলাকায় তল্লাশি চালাতে গিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ টি ছুরিও উদ্ধার করা হয় বলে তিনি উল্লেখ করেন।এ বিষয়ে জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোকাম্মেল হোসেন বলেছেন, আমি এ ঘটনা সম্পর্কে শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।
তিনি আরো বলেন, যদি বাংলাদেশি এসব শ্রমিক দোষী প্রমাণিত হয় তাহলে তাদের কমপক্ষে ৬ মাস অথবা একবছর কারাভোগ করতে হবে এবং ১ হাজার থেকে ১২০০ রিয়াল জরিমানা দিতে হতে পারে।
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
মাসে লাখ টাকা আয় করেও ভালো নেই কোরিয়া প্রবাসী বাংলাদেশিরা!
সাইপ্রাস থেকে গনহারে বাংলাদেশী ইম্মিগ্রান্ট (স্টুডেন্টস) দেশে প্রেরন!
জোরদার হচ্ছে বাংলাদেশ-মেক্সিকো দ্বিপাক্ষিক সম্পর্ক
অ্যামেরিকার পেটারসন সিটি হলের সামনে বাংলাদেশের পতাকা উড়ল।
১৮টি দেশের ২৩০ জনের মধ্যে প্রথম হলো বাংলাদেশি প্রকৌশলী
ডেমোক্রেটিক পার্টিই সাধারণ খেটে খাওয়া মানুষের দল|"কংগ্রেসম্যান বিল পাস্ক্রেল"|